Wednesday, 23 December 2015

কলেজ গড়ার স্বপ্ন অপূর্ণ থাকল কনক প্রভার

নিজস্ব সংবাদ দাতা
দুর্গা পুর




স্বামির নামে স্কুল ও কলেজ গড়তে চেয়েছিলেন তিনি । দীর্ঘ চেষ্টার ফলে স্কুল হলেও কলেজ গড়ার স্বপ্ন অপূর্ণ ই থেকে গেল বর্ধমান জেলার প্রথম শহীদ সুকুমার বন্দপাধ্যায় এর স্ত্রী কনকপ্রভা দেবীর ।
সোমবার রাতে ৯৬ বছর বয়সে মৃত্যু হল তার কাঁক সা র কুলদিহা গ্রামে । কুলদিহা তে ১৯১৩ সালে জন্ম হয় সুকুমার বাবুর । ১৯৩৮ সালের নভেম্বর রানীগঞ্জে র বল্লভ পুর পেপার মিলে শ্রমিক আন্দোলন করার মালিক পক্ষের লরিতে পিষ্ট হয়ে তার মৃত্যু হয় । সি পি আই এর প্রকাশিত তালিকা অনুযায়ী  কমিউনিস্ট শ্রমিক আন্দলনে দ্বিতীয় , বর্ধমান জেলায় প্রথম শহীদ সুকুমার বাবু ।
আঠারো বছরে বিধবা কনকপ্রভা দেবী কুলদিহায় তার স্বামির নামে একটি স্কুল ,একটি কলেজ গড়ার জন্য বারবার দরবার করেছে । শেষে ২০০৯ সালে একটি জুনিয়ার হাই স্কুলের অনুমোদন মেলে ।
কিন্তু তা তার স্বামির নামে হয় নি ।
ওর আত্মীয় শান্তি বাবুর কথায় " ওঁর শেষ ইচ্ছে অপূর্ণ থেকে গেল "




TRADE UNION.

Monday, 21 December 2015

দুর্গা পুর থেকে দিল্লী বিমান

নিজস্ব সংবাদ দাতা
দুরগাপুর


চালু হল দিল্লির বিমান

                                                        অণ্ডা ল থেকে সরাসরি দিল্লি বিমান পরিষেবা চালু হল সোমবার । সোমবার বুধবার শুক্রবার সপ্তাহে তিনদিন AIR INDIA ১২২ আসনের একটি বিমান কলকাতা থেকে অণ্ডা ল হয়ে দিল্লি যাবে । ফিরবে এই রুটে । AIR INDIA সুত্রে জানা গেছে , বিমানটি সকাল সাড়ে আট টা নাগাদ কলকাতা থেকে ছেড়ে ৯ টাই অণ্ডা লে পৌঁছাবে । সাড়ে ৯ টা সেটা অণ্ডা ল থেকে ছেঁড়ে দিল্লি পৌঁছবে দুপুর পৌনে ১২ টা নাগাদ । আবার ১২ টা ৩৫ নাগাদ দিল্লি থেকে ছেড়ে দুপুর ২ টা ৪০ মিঃ টে অণ্ডা ল পৌঁছবে । অণ্ডা ল থেকে বিকেল ৩ টে ২০ মিঃ নাগাদ রওয়ানা  হয়ে দমদমে পৌঁছাবে ৩ টা ৫৫ মিঃ তে । সোমবার সকালে নির্ধারিত সময়েই বিমানটি কলকাতা থেকে অণ্ডা লে এসে পৌছাই । তবে দুপুরে দিল্লি থেকে নির্ধারিত সময়ের প্রায় ২০ মিঃ পরে অণ্ডা লে পৌঁছয় । বিকেল ৩ টে ৫৫ মিঃ নাগাদ সেটি কলকাতা রাওয়ানা দেয় ।

DURGAPUR SMART CITY . RUR OF BENGAL